ধর্ষণের ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা আদায়, অভিযুক্ত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ২৩:২৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০০:২১

গ্রেফতার ফরহাদ চৌধুরী ধর্ষণের পর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ায় ফরহাদ চৌধুরী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র‌্যাব-১ সদস্যরা। শনিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফরহাদ দক্ষিণ সালনা (পূর্বপাড়া) এলাকার ওমর উদ্দিন চৌধুরীর ছেলে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ২৫ ডিসেম্বর গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় এক নারীকে (২৭) হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ফরহাদ। এ সময় ধর্ষণের ভিডিও এবং অশ্লীল ছবি ধারণ করে সে। ধর্ষণের বিষয়টি ভিকটিম পরিবারকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে হত্যার হুমকি দেয় ফরহাদ। পরে ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময় তিন লাখ টাকা হাতিয়ে নেয় সে। ছবি ও ভিডিও মুছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শনিবার আবারও ভিকটিমের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে ধর্ষক। এ ঘটনায় ওই নারী র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরের দক্ষিণ সালনা এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করে র‌্যাব।

তিনি আরও জানান, এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, ধর্ষণের ভিডিও ও ছবি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও প্রতারণার বিষয়টি স্বীকার করেছে  ফরহাদ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান