নিখোঁজের পরদিন বায়োগ্যাস প্লান্টে মিললো ব্যবসায়ীর লাশ

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২০, ১৬:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৭:০১

এই বায়োগ্যাস প্লান্ট থেকে লাশটি উদ্ধার করা হয় গাইবান্ধায় নিখোঁজের একদিন পর শাওন মিয়া (৩৭) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের বায়োগ্যাস প্লান্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

শাওন ওই ইউনিয়নের ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে। তিনি কোমরপুরবাজারে মনিহারি দোকানে ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভগবানপুর-কোমারপুর বাজার এলাকায় মৃত আজিজার রহমানের বাড়ির কাছের একটি বায়োগ্যাস প্লান্টের পাশে রক্তের দাগ দেখতে পাওয়া যায়। পরে রক্তের দাগ অনুসরণ করে প্লান্টের ভেতরে লাশটি পাওয়া যায়। খবর পেয়ে স্বজনরা এসে শাওনের লাশ শনাক্ত করেন।

শাওনের বাবা সাজু মিয়া জানান, সোমবার রাত থেকে শাওনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির পর বায়োগ্যাস প্লান্টে তার লাশ পাওয়া যায়। তাকে ডেকে নিয়ে গিয়ে কেউ হত্যার পর লাশ ফেলে যায় বলে অভিযোগ তার।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। শাওনকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে ওই প্লান্টে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী