ইভিএম রাখলেও আ.লীগ থাকবে, না রাখলেও থাকবে: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২০, ১৭:০৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৭:৪২

নোয়াখালীতে ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি রাখলেও আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, না রাখলেও থাকবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই।’

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নিজের নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনে বছরব্যাপী কর্মসূচির ফলক উন্মোচন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নোয়াখালীতে ওবায়দুল কাদের

তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসময় তিনি বলেন, ‘গত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা জনগণের কাছে দৃশ্যমান। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’ 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘খুলনায় ৭১ টিভির সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে নির্যাতনের ঘটনা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ নোয়াখালীতে ওবায়দুল কাদের

মন্ত্রী জানান, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত শীতার্তদের মাঝে ১৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি শিশু ও দুস্থদের জন্য শুকনো খাবার দেওয়া হয়েছে। এর আগে তিনি কবিরহাট পৌরসভার হাজী ইদ্রিছ মিলনায়তনে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। পরে মন্ত্রী তার মা ও বাবার কবর জিয়ারত করেন। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম