মুজিববর্ষে কক্সবাজারে নানা আয়োজন

কক্সবাজার প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২০, ২৩:৫৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২৩:৫৮

মুজিববর্ষে কক্সবাজারে নানা আয়োজন মুজিববর্ষ পালনে কক্সবাজারে নানা আয়োজন করেছে জেলা প্রশাসন। আগামী ১০ জানুয়ারি সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে ক্ষণগণনার কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. কামাল হোসেন এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানিয়েছেন, ‘ক্ষণগণনার প্রথম দিনে ১০০টি ফানুস, ১০০টি কবুতর উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১০০টি ছবির চিত্রপ্রদর্শনীসহ নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। বিশ্বের দীর্ঘতম সৈকতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের ক্ষণগণণার কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করবে কক্সবাজার জেলা প্রশাসন। ১০ জানুয়ারি সাগরতীরে সব আবাসিক হোটেলে পর্যটকদের জন্য রুম ভাড়ার ২৫ শতাংশ টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও জেলার ৮টি উপজেলায় একইভাবে ক্ষণগণনার দিনক্ষণ ঠিক করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ক্ষণগণনারউদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান উপস্থিত থাকবেন। এতে ত্রিশ সহস্রাধিক দর্শনার্থীর সমাবেশ ঘটবে। স্থানীয় এমপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। এছাড়াও ঢাকা তেজগাঁও পুরাতন বিমান বন্দরে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানটি সৈকতের লাবনী পয়েন্টে জেলা প্রশাসনের মুক্ত মঞ্চে এলইডির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

/এনআই/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম