কলেজছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগে থানায় মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ০১:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০১:৪৬

কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।  ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে রাজারহাট থানায় একটি মামলা করেছেন তার বাবা। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ ছাত্রীর নাম প্রতিমা রাণী ওরফে প্রিয়াঙ্কা (১৭)। তিনি উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকার অমল চন্দ্র রায়ের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি কলেজে যাওয়ার পথে জিতু চন্দ্র রায় (২৭) নামে এক তরুণ অজ্ঞাত কয়েক জনকে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কাকে অপহরণ করে নিয়ে যায়। অভিযুক্ত জিতু গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ওই ছাত্রীর বাবা অমল চন্দ্র রায় বলেন, ‘জিতু চন্দ্র রায় আমার মেয়েকে মোবাইল ফোনে বিরক্ত করতো এবং তাকে বিয়ে এবং নানা ধরনের প্রস্তাব দিতো। বিষয়টি আমার মেয়ে পরিবারকে জানালে জিতু চন্দ্র ক্ষিপ্ত হয়ে তাকে জোর করে তুলে নিয়ে যায়। এক সপ্তাহ হয়ে গেলেও আমার মেয়ের কোনও খোঁজ পাচ্ছি না। আমি পুলিশের দ্বারস্থ হয়েছি। আমি মেয়েকে ফেরত চাই।’

ওসি বলেন, ‘নিখোঁজ তরুণীকে উদ্ধারে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। প্রেমের সম্পর্কের কারণে নাকি জোর করে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের