দুদকের মামলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারাগারে

দিনাজপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২০, ১৮:৪৯আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৮:৫৯

পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলাম ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এক কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উপার্জনের অভিযোগে আটক পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিকাল ৪টায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন।

কোর্ট পুলিশ পরিদর্শক জানান, আগামী রবিবার শুনানির জন্য তাজুলকে জেলা ও দায়রা জজ আদালতে নিয়ে আসা হবে।

দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান জানান, উদ্ধার করা টাকা ট্রেজারিতে রাখা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে দুদকের একটি দল পিআইও তাজুল ইসলামের কার্যালয় ও সরকারি বাসভবনে অভিযান চালায়। অভিযানকালে তার কার্যালয় থেকে ২৫ হাজার এবং সরকারি বাসার খাটের নিচ ও ময়লা-আবর্জনার পাশে রাখা চারটি ব্যাগ থেকে এক কোটি ৮৫ লাখ টাকা উদ্ধার করে দুদক। এই ঘটনায় তাজুল ইসলামকে আটক করেন দুদক কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তাজুল বিভিন্ন প্রকল্প থেকে কমিশন হিসেবে এসব টাকা পেয়েছেন বলে জানিয়েছেন। 

আরও পড়ুন:  ঘুষ, দুর্নীতির পৌনে দুই কোটি টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন তাজুল

                  ‘ঘুষের’ পৌনে ২ কোটি টাকাসহ প্রকল্প কর্মকর্তা আটক

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের