ধরলা নদীর দুর্গম চরে শিক্ষার আলো ছড়াচ্ছে স্কাউটসের বিদ্যালয়

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
১১ জানুয়ারি ২০২০, ১৯:০৭আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:১৮

ধরলা নদীর দুর্গম চরে শিক্ষার আলো ছড়াচ্ছে স্কাউটসের বিদ্যালয়




চর ফলিমারী। ধরলা নদীর মধ্যে এই দ্বীপের অবস্থান। মূল স্থলভাগ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। দেশের উন্নয়নের স্বাভাবিক গতি থেকে পিছিয়ে থাকা এই দুর্গম দ্বীপের আঁধার তাড়াতে শিক্ষার আলো ছড়াচ্ছে বাংলাদেশ স্কাউটস পরিচালিত স্মৃতি রায় ক্রিস্টাল প্রাথমিক বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই এগিয়ে যাওয়ার পথে পা ফেলতে শুরু করেছে এখানকার শিশুরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এখানকার স্মৃতি রায় ক্রিস্টাল প্রাথমিক বিদ্যালয়ের ১২৭ শিক্ষার্থী পেয়েছে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও শিক্ষা উপকরণ। তাছাড়া এই চরের নারীদের স্বাবলম্বী হয়ে উঠতে সাহায্য করতে প্রত্যেককে দুটি করে দেশি ছাগলও দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্কাউটস এর সদস্যদের অর্থায়নে এই বিদ্যালয়টি ২০১০ সাল থেকে পরিচালিত হয়ে আসছে স্মৃতি রায় ক্রিস্টাল প্রাথমিক বিদ্যালয়। লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নের ধরলা নদীর বুকে জেগে ওঠা এই মোট ২৩২ পরিবার বাস করে। মোগলহাট বিজিবি ক্যাম্পের সামনে থেকে প্রায় দেড় কিলোমিটার নদীপথ নৌকায় পাড়ি দিয়ে যেতে হয় ফলিমারীর দুর্গম চরে।

বৃহস্পতিবার ফলিমারীর চরে যান বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও পিডিবি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্কাউটসের জাতীয় কমিশনার সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও লালমনিরহাট রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক আরমান রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্কাউট সদস্যরা।     

প্রধান অতিথি হিসেবে চরের মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য টেলি মেডিসিন চিকিৎসা সেবা কার্যক্রম, স্মৃতি রায় ক্রিস্টাল স্কাউট প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও পাঠাগার উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি আবুল কালাম আজাদ।

এই চরে বসবাসকারী নারী-শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক স্থাপন ও বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার ঘোষণাও দেওয়া হয়।

সরজমিনে জানা যায়, ২০১০ সাল থেকে দুর্গম ফলিমারীর চরে শিক্ষা, স্বাস্থ্য ও আয়বর্ধক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ স্কাউটস। এর অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা, প্রাথমিক স্কুল স্থাপন, প্রতিবছর বন্যার সময় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং চর ফলিমারীর অসচ্ছল পরিবারের মধ্যে ছাগল বিতরণ করছেন তারা। সোলার লাইটের মাধ্যমে স্মৃতি রায় ক্রিস্টাল স্কাউটস প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ, নিরাপদ ও বিশুদ্ধ পানির জন্য টিউবঅয়েল স্থাপন ও নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে স্কাউটসের উদ্যোগে।

ধরলা নদীর দুর্গম চরে শিক্ষার আলো ছড়াচ্ছে স্কাউটসের বিদ্যালয়

স্থানীয়রা জানান, ফলিমারীর ২৩২ পরিবারের সার্বিক উন্নয়নের জন্য ২০১০ সাল থেকে ক্রিস্টাল ওপেন স্কাউটস কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। যার ফলে চর ফলিমারীর মানুষের জীবনযাত্রায় এসেছে অনেক পরিবর্তন। শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বেড়েছে শিক্ষার্থীদের, বাল্যবিবাহ কমে গেছে, স্বাস্থ্য ব্যবস্থার হয়েছে ইতিবাচক পরিবর্তন। এছাড়া চরে লাগানো হয়েছে দেড় হাজারেরও বেশি গাছ।

লালমনিরহাট জেলা রোভারের সাধারণ সম্পাদক আরমান রহমান বলেন, ‘এভাবেই যদি বসতি গড়ে ওঠা চরগুলোতে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে এসব চরে দুর্ভোগের কোনও দুঃখগাঁথা থাকবে না। এজন্য চরবাসীর প্রতি সবার এগিয়ে আসা উচিত। সেই দৃষ্টিকোণ থেকেই স্কাউটসের পক্ষ থেকে ফলিমারীর চরে স্কুল স্থাপন করে চরের দৃশ্যপট বদলে দেওয়ার সংগ্রাম চালাচ্ছি আমরা।’

স্মৃতি রায় ক্রিস্টাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফিয়াম হাওয়া বলেন, ‘বিগত ২০১৪ সালে ১৬ জন শিক্ষার্থী প্রথম পিইসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছিল। সেই ধারায় এখন পর্যন্ত ৬ বার পিইসি পরীক্ষায় অংশ নিয়ে সব শিক্ষার্থী প্রতিবারই শতভাগ পাস করেছে। পিইসি পাস করা এসব শিক্ষার্থী নদী পেরিয়ে পার্শ্ববর্তী মোগলহাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকে পড়াশোনা করছে।’

এই তরুণ শিক্ষক আরও বলেন, ‘ধরলা নদী শাসন করে একটি সেতু নির্মাণ করা হলে এই বিশাল চরের মানুষের ভাগ্য বদল হয়ে যাবে। সরকারের যে ভিশন- গ্রাম হবে শহর, তা বাস্তবায়ন হবে।’

জানা যায়, প্রতিবছর কোরবানি ঈদে ৭-৮টি গরু জবাই করে এই চরের বাসিন্দাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়। সাতটি সনাতন পরিবারকেও দেওয়া হয় নগদ অর্থ সহায়তা। এবারের হাঁড়কাঁপা শীত নিবারণের জন্য স্থানীয় ৫০ অসহায় ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়েছে কম্বল।    

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি