ভাষা সৈনিক ও বঙ্গবন্ধুর সহচর আহমেদ আলীর দাফন সম্পন্ন

কুমিল্লা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ১৯:৫৫আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২০:০১

কুমিল্লা টাউনহল মাঠে জানাজা অ্যাডভোকেট আহমেদ আলীর জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বাদ আছর কুমিল্লা টাউনহল মাঠে জানাজা শেষে তাকে নগরীর রেসকোর্স কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১টা ৪৭ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান।

শনিবার সকালে ঢাকা থেকে আহমেদ আলীর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামের বাড়িতে সকাল ১০টায় প্রথম জানাজা শেষে ৯৭ বছর বয়সী এই ভাষা সৈনিককে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ কুমিল্লা টাউনহল মাঠে আনা হয়। সেখানে গার্ড অব অনার শেষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন– জেলা ও মহানগরীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী সমিতি এবং নগরের সর্বস্তরের নাগরিক। এরপর আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তা পাঠ করা হয়।

জানাজায় আহমেদ আলীর আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন– সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাসেত মজুমদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মো. ফারাবি।

বক্তব্যে মুজিবুল হক বলেন, ‘অ্যাডভোকেট আহমেদ আলী ছিলেন আমাদের অভিভাবক। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তাকে ঘিরে আজ অনেক স্মৃতি মনে পড়ে যা বলে শেষ করা যাবে না। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

জানাজায় অংশ নেন– কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল, কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন এবং কুমিল্লার আইনজীবী সমিতির সদস্যরাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।    

উল্লেখ্য, আহমেদ আলী ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন। যা ১৯৭১ সালে এমসিএতে রূপান্তরিত হয়। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ সহচর ১৯৫৩ সালে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ আইনজীবী সমিতির প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম