বিশ্ব ইজতেমায় নারায়ণগঞ্জের দুই মুসল্লির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ২০:০৯আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২২:৫৬

বিশ্ব ইজতেমা

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় বার্ধক্য ও শীতজনিত কারণে ইউপি সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ভোরে তারা মারা যান। এরা হলেন, নারায়ণগঞ্জর বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. ইউসুফ আলী ও একই জেলার আবুল কালাম।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ।

জানা গেছে, বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউসুফ আলী গত শুক্রবার টঙ্গীর বিশ্ব ইজতেমায় যান। শনিবার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। একই জেলার বাসিন্দা আবুল কালামও শুক্রবার বিশ্ব ইজতেমায় যোগ দেন। ভোরে তিনিও শীতজনিত কারণে মারা যান।

বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ বলেন, ইউসুফ আলীর প্রথম জানাজা হবে বিশ্ব ইজতেমা ময়দানে। পরে বন্দরের কলাবাগ ও কুশিয়ারাতে পৃথক দুইটি জানাজা অনুষ্ঠিত হবে। বন্দরের কলাবাগ এলাকায় তাকে দাফন করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম