অসুস্থ এমপি হারুনকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

ঝালকাঠি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ২০:১৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:০০

বজলুল হক হারুন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের তিনবারের এমপি বজলুল হক হারুনকে (বিএইচ হারুন) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। এমপি হারুনের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার স্ত্রী ও বড় ছেলে নাহিয়ান হারুন। এমপি হারুনের মুখপাত্র রাজাপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদ হাসান জানান, সন্ধ্যা ৭টায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে রওনা হন এমপি হারুন। এদিকে তার সুস্থতা কামনায় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি আরও জানান, এমপি হারুনের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ কেন্দ্রীয় ও তার নির্বাচনি এলাকার নেতাকর্মীরা।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম