দুবাই থেকে ফিরেই গ্রেফতার যুবলীগ নেতা টাক মিলন

যশোর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ১৭:০৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৭:১৮

জাহিদ হোসেন মিলন যশোর যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে (৪৭) গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে দুবাই থেকে দেশের ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। সোমবার যশোরে আনার পর আজ মঙ্গলবার সকালে তাকে যশোরে আদালতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জাহিদ হোসেন মিলনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে অন্তত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। রবিবার রাতে তিনি স্ত্রী-সন্তান নিয়ে দুবাই থেকে দেশে ফিরছিলেন। ঢাকা বিমানবন্দরে তাক গ্রেফতারের পর সোমবার তাকে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘জাহিদ হোসেন মিলনের বিরুদ্ধে আদালতের তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নানা অপরাধের তথ্য পুলিশ হেডকোয়ার্টার্সে ছিল। তিনি দুবাই থাকেন এবং প্রায়ই দেশে আসেন-পুলিশের কাছে এমন তথ্য ছিল। পুলিশের পক্ষ থেকে অভিবাসন পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। দুবাই থেকে ফেরার পথে অভিবাসন পুলিশ টাক মিলনকে গ্রেফতার করে আমাদের অবহিত করে। ১৩ জানুয়ারি সন্ধ্যায় যশোর এনে ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।’

টাক মিলন যশোর শহরের পুরাতন কসবা মানিকতলা এলাকার রোস্তম আলীর ছেলে।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম