জামানত হারালেন দুপচাঁচিয়ার আ.লীগ মেয়র প্রার্থী

বগুড়া প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ২০:৪৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২০:৫৭

বগুড়া বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক রানার (নৌকা) জামানত বাজেয়াপ্ত হয়েছে। আওয়ামী লীগের এই প্রার্থী তার পরাজয়ের জন্য দলীয় নেতাকর্মীদের অসহযোগিতাকে দায়ী করেছেন।

রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, মোট ভোট কাস্টের এক অষ্টমাংশ না পাওয়ায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

নির্বাচন অফিস সূত্র জানায়, গত ১৩ মে সোমবার বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএমে (ইলেকট্রনিক ভোটি মেশিন) ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ১৬ হাজার ৭৬৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ৬৬১ জন ভোটার। ভোট প্রদানের হার ৮১.৬৭ শতাংশ।

নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন (জগ) পেয়েছেন পাঁচ হাজার ৬৪২ ভোট। আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা (নৌকা) তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন, এক হাজার ২৯ ভোট। মেয়র পদে অপর স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী (মোবাইল ফোন) পেয়েছেন ৩৩৪ ভোট। মোট সংগ্রহের এক অষ্টমাংশের (১৭০৮) কম ভোট পাওয়ায় নৌকা প্রতীকের এনামুল হক রানা ও মোবাইল ফোন প্রতীকের হাজী আহম্মেদ আলীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম