চার বছর পর খুলনা মেডিক্যালে নিপাহ ভাইরাস রোগী

খুলনা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ০৮:৫৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০৯:১৩

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল গোপালগঞ্জ থেকে রাশিদা (২০) নামে এক নিপাহ ভাইরাস আক্রান্ত রোগীকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১১ জানুয়ারি থেকে তিনি এখানে চিকিৎসা নিচ্ছেন। এর আগে ২০১৬ সালে সর্বশেষ নিপাহ ভাইরাসে আক্রান্ত মাগুরার দুই জনকে খুমেকে ভর্তি করা হয়েছিল। তখন চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।  

চিকিৎসকরা জানিয়েছেন, অতিমাত্রায় ছোঁয়াছে নিপাহ ভাইরাসে ৮০ শতাংশের বেশি রোগীর মৃত্যুর রেকর্ড রয়েছে। তবে এ ভাইরাস নিয়ে আতঙ্কের চেয়ে বেশি দরকার সতর্কতা। নিপাহ ভাইরাস বিষয়ে শীত মৌসুমের শুরু থেকেই স্বাস্থ্য প্রশাসনের সচেতনতামূলক প্রচারণা চলেছে। এ কর্মসূচির কারণে গত দুই বছর খুলনা ও আশেপাশের এলাকায় কোনও নিপাহ ভাইরাস রোগী পাওয়া যায়নি।

খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম কামাল হোসেন বলেন, ‘গত ১১ জানুয়ারি এ হাসপাতালে গোপালগঞ্জ থেকে রাশিদাকে আনার পর তার পরীক্ষা নীরিক্ষা করা হয়। মেডিক্যাল বোর্ড বসিয়ে চিকিৎসকরা একমত হন তার শরীরে নিপাহ ভাইরাস রয়েছে। অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা তাকে সব রোগী থেকে আলাদা করে চিকিৎসা দিচ্ছেন। তাকে খুমেক হাসপাতালে মেডিসিন ইউনিট-১ এ ভর্তি রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিপাহ ভাইরাস মূলত বাদুর থেকে ছড়ায়। খেজুরের কাঁচা রসে বাদুর বসে। তাই কাঁচা রসই মূলত নিপাহ ভাইরাসের অন্যতম প্রধান উৎস। বাদুর ছাড়াও শুকর-এর লালা ও পায়খানা থেকে নিপাহ ভাইরাস ছড়াতে পারে। এ ভাইরাস থেকে রক্ষা পেতে প্রথমত কাঁচা খেজুরের রস একেবারেই খাওয়া যাবে না। ভালোভাবে সেদ্ধ করে খেজুরের রস খেতে হবে। এছাড়া শুকর ও বাদুর-এর লালা ও পায়খানা লেগে থাকতে পারে এমন যে কোনও জিনিস সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে।’

নিপা ভাইরাস আক্রান্ত রোগীর বাবা মো. বাবুল হোসেন বলেন, ‘বারবার মাত্রাতিরিক্ত জ্বর আসছিল এবং অজ্ঞান হয়ে পরছিল রাশিদা। তাই তাকে ভালো চিকিৎসার জন্য খুলনায় নিয়ে আসি। এখানে আনার পর পরীক্ষা করে চিকিৎসকরা জানান, রাশিদার দেহে নিপাহ ভাইরাস রয়েছে। আমরা গ্রামের মানুষ, কাঁচা রস আনন্দের সঙ্গে খেয়ে থাকি। এ থেকে এ ধরনের সমস্যার কথা আগে শুনিনি।’

রাশিদার স্বামী মো. শরিফুল ইসলাম সরদার জানান, এক মাস আগে খেজুরের রস কেনেন তিনি। এই রস তার পরিবারের ৪/৫ জন কাঁচা খায়। অন্যদের কোনও সমস্যা হয়নি। কিন্তু রাশিদা নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। শরিফুল জানান, তিনি ও তার শশুর কৃষি কাজ করে পারিবার চালান। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবর গ্রামে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনায় এ বছর নিপাহ ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। একজন মাত্র রোগী খুমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি গোপালগঞ্জের বাসিন্দা। নিপাহ ভাইরাস নিয়ে খুলনার গ্রাম পর্যায়ে সচেতনতামূলক কাজ চলছে। স্বাস্থ্যকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এ ভাইরাস বিষয়ে সচেতন করছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের