কবি বন্দে আলী মিয়ার ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন

পাবনা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৫:২৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৫:৩৮

কবি বন্দে আলী মিয়ার ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন

‘আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর’ অথবা ‘ময়নামতির চর’ কবিতার জন্য বিশেষভাবে পরিচিত কবি ও শিশু সাহিত্যিক বন্দে আলী মিয়ার জন্মদিন ১১৪ তম জন্মবার্ষিকী আজ (১৯ জানুয়ারি)। ১৯০৬ সালের এই দিনে পাবনা শহরের রাধানগর মহল্লায় জন্মগ্রহণ করেন কবি।

এই উপলক্ষে শুক্রবার সকালে শহরের রাধানগর নারায়ণপুরে কবিকুঞ্জের পাশে কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জেলা প্রশাসন, কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদ ও শুভ সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

এছাড়া স্মরণ পরিষদের উদ্যেগে বিকালে কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিশু সাহিত্যিক, নাট্যকার ও গীতিকার কবি বন্দে আলী মিয়ার ‘আমাদের গ্রাম’ কবিতাটি আজও স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।

বন্দে আলী মিয়া শিশুদের জন্য ১০৫টি শিশুতোষ গ্রন্থসহ ১৩৬টি বই লিখেছেন। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সাহিত্যকর্মে তার অসামান্য অবদানের জন্য ১৯৯০ তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক (মরণোত্তর) দেওয়া হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী