পুলিশ কন্ট্রোল রুমের ভবন থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৭:২৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৭:৩৮

লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগে পুলিশ কন্ট্রোল রুম ভবনের তৃতীয় তলা থেকে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস (২৬) নামে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালের দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুধাংশ কুমার বিশ্বাস কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহবাগ পুলিশ কন্ট্রোলরুমের ভবন থেকে পড়লে এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভবনের তৃতীয় তলা থেকে পড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পেলে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। কারণ আমরাও পুরো বিষয়টি জানি না। এই ঘটনাটি সুইসাইডাল নাকি হোমিসাইডাল সে বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।’

/এসজেএ/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম