ইভিএম হলো ইলেক্ট্রনিক ভোট ফ্রড: রেজা কিবরিয়া

চাঁদপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ১৫:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৫:১৪

চাঁদপুরে গণফোরামের কর্মী সমাবেশ গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) হলো আসলে ইলেক্ট্রনিক ভোট ফ্রড (ইভিএফ)। ইভিএম কোনও সৎ উদ্দেশ্যে করা হয়নি। দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ইভিএম এর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। ভোট নিয়ে মানুষের মনে বিন্দুমাত্র আপত্তি বা সন্দেহ থাকলে সেটি কাগজে চেক করার সুযোগ থাকে। কিন্তু ইভিএমে চেক করার কিছু নেই। যা হওয়ার হয়ে গেছে- এখন এটা আপনাদের মেনে নিতে হবে। এটা গণতন্ত্র না।’

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণফোরামের কর্মী সমাবেশে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, ‘বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কোনও সৎ উদ্দেশ্য নিয়ে এই পদ্ধতিতে ভোটগ্রহণ করা করা হয়নি। দুনিয়ার চারটি দেশে ইভিএম আছে। ৩১টি দেশ এটি ট্রাই করা করেছে, তারা এটি নিয়ে গবেষণা করেছে। তারা দেখেছে যে মানুষের আসল গণতন্ত্র এটিতে ধ্বংস হতে পারে। সেই সঙ্গে ইভিএম যে মানুষের ভোট বিকৃত করার সুযোগ তা তারা বুঝেছে।’

চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি। এ সময় গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম