খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

খুলনা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ০০:২৮আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৮:২১

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আসা ‘নকশী কাঁথা’ ট্রেনের ইঞ্জিন সাফদারপুর স্টেশনে লাইনচ্যুত হওয়ায় মূল লাইন বন্ধ হয়ে পড়েছে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই কারণে আন্তঃনগর সীমান্ত ও সুন্দরবন এক্সপ্রেস খুলনা স্টেশনে আটকা পড়েছে। 

খুলনা রেলওয়ের কর্তব্যরত স্টেশন মাস্টার আমীরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝিনাইদহে লোকাল ট্রেন ‘নকশী কাঁথা’ রাত সোয়া ৮টার দিকে সাফদারপুরে লাইনচ্যুত হওয়ার কারণে খুলনা থেকে চিলহাটিগামী সীমান্ত ট্রেন ও ঢাকাগামী সুন্দরবন ট্রেন আটকা পড়েছে। লাইন চালু হলে ট্রেনগুলো ছাড়বে। যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছে। চুয়াডাঙ্গা থেকে উদ্ধারকারী যান রওনা দিয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ করতে রাত দেড়টা থেকে দুটা বাজবে।

তিনি আরও জানান, সীমান্ত এক্সপ্রেস রাত সোয়া ৯টায় ও সুন্দরবন এক্সপ্রেস রাত সোয়া ১০টায় খুলনা স্টেশন ছাড়ার কথা ছিল।  

জানা যায়, স্টেশনে গাড়িতে বসে বসে ক্লান্ত হচ্ছেন যাত্রীরা। রাত ১২টায় হঠাৎ গিটারের সুর আর গান শুরু করে কয়েকজন তরুণ, গানে গানে রাতের  নীরব স্টেশনকে মাতিয়ে তোলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সৈয়দ আবির বলেন, ‘পরীক্ষা শেষে ঢাকা ও তার আশপাশের সবাই কুয়েট থেকে রাতের ট্রেনে যাত্রা করি। স্টেশনে এসে আটকে যাই। তাই নিজেরাও ক্লান্তি দূর করছি। সঙ্গে অন্যরাও আনন্দ পাচ্ছেন।’

খুলনা রেলওয়ের কর্তব্যরত স্টেশন মাস্টার কাজী আমীরুল ইসলাম বলেন, ‘লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত খুলনা স্টেশন থেকে ট্রেন ছাড়া হচ্ছে না।’ 

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম