উদ্ধারকারী জাহাজের ইঞ্জিন রুমে আগুন, তিন শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জানুয়ারি ২০২০, ২০:১৮আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২০:৩১

আগুন উদ্ধারকারী জাহাজের (টাগ বোট) ইঞ্জিন রুমে কাজ করার সময় গ্যাস বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে কর্ণফুলী নদীর গ্যাস রেলি ঘাট ও আসাম বেঙ্গল ঘাটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। দগ্ধদের মধ্যে মোজাম্মেল নামে একজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

দগ্ধরা হলেন- হায়দার আলী (৩০), মো মোজাম্মেল (২২) ও মো এরশাদ (২৪)।

শীলাব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টাগ বোটের ইঞ্জিন রুমে কাজ করার সময় নদীর পাড়ে রাখা সিলিন্ডার থেকে রাবারের পাইপ টেনে ইঞ্জিন রুমে গ্যাসের লাইন নেওয়া হয়। কাজ শেষ হওয়ার পর সেটি খোলা রেখে শ্রমিকরা খাবার খেতে যান। খাবার খেয়ে এসে ইঞ্জিন রুমে কাজ শুরু করার জন্য ম্যাচ জ্বালালে আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে আনা হয়। তিনজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের