পাচার হওয়ার সময় ২২ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ২০:২৩আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২০:৩৬

টেকনাফ সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ২২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এই রোহিঙ্গাদের মধ্যে ১৮ নারী, এক শিশু এবং তিন পুরুষ রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বসবাস করছিল।

সোমবার রাত ৮ টার দিকে টেকনাফের শামলাপুর নোয়াখালী পাড়া এলাকায় জমায়েত অবস্থায় তাদের আটক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রর (ইনচার্জ) ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী বলেন, একটি মানবপাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের শামলাপুর নোয়াখালী পাড়া এলাকায় নিয়ে আসে। ওই সংবাদে রাতেই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে সাগরপাড়ে তীরে নৌকার জন্য অপেক্ষায় থাকা ২২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।  

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি