ভোলার ৩ পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ভোলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৫, ১৫:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১১:৪৩
image

bhola ৩ ডিসেম্বর বৃহস্পতিবার পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে জেলার তিন পৌরসভার (ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন) মেয়রসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার শিকদার।

আওয়ামী লীগের পক্ষ থেকে ভোলা পৌরসভায় মো. মনিরুজ্জামান মনির, দৌলতখান পৌরসভায় জাকির হোসেন তালুকদার ও বোরহানউদ্দিন পৌরসভায় মো. রফিকুল ইসলাম মেয়র পদে মনোনয়ন পেয়েছেন। প্রত্যেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে ভোলা পৌরসভায় হারুন অর রশিদ ট্রুম্যান, দৌলতখান পৌরসভায় আনোয়ার হোসেন কাঁকন ও বোরহানউদ্দিন পৌরসভায় মনিরুজ্জামান কবির মেয়র পদে মনোনয়ন পেয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাও।

ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, ভোলা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন ও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দৌলতখান পৌরসভায় মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন ও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বোরহানউদ্দিন পৌরসভায় মেয়র পদে দুইজন, সংরক্ষিত কাউন্সিলর পদে আটজন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

/এইচকে/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম