নিখোঁজের দুদিন পর বন্ধুর বাড়ির উঠোনের নিচ থেকে ছাত্রের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ০৯:৩৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৯:৩৯

সাতক্ষীরা জেলা

নিখোঁজের দুদিন পর বন্ধুর বাড়ির উঠোনের নিচ থেকে কলেজছাত্র রাসেল আহমেদ জীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লাশটি সাতক্ষীরা শহরের অদুরে চালতেতলা গ্রামের জাহিদ হোসেনের বাড়ি থেকে উদ্ধার করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, রাসেল আহমেদ জীম সাতক্ষীরা সরকারি কলেজের অনার্সের (দ্বিতীয় বর্ষ) ছাত্র। জাহিদ হোসেন তার বন্ধু। দুজনের বাড়ি খুলনায় হলেও তারা সাতক্ষীরায় ভিন্ন বাড়িতে ভাড়া থাকতেন। গত মঙ্গলবার জাহিদ হোসেন তার বন্ধু রাসেল আহমেদকে তার বাড়িতে ডেকে আনেন। সেদিন কোনও এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুঁতে রাখা হয় প্রাচীর ঘেরা ওই বাড়ির উঠোনে।

তিনি আরও জানান, ছেলের খোঁজ পেতে রাসেল আহমেদের বাবা সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। এই মামলার সূত্র ধরে পুলিশ প্রথমে জাহিদকে আটক করে। পরে জাহিদের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির উঠোনের মাটির নিচ থেকে উত্তোলন করা হয় রাসেলের লাশ। হত্যার কোনও মোটিভ এখনও জানা যায়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে কোনও অবৈধ কারবার ছিল। এ নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয়ে থাকতে পারে। এই ঘটনায় জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান