ঝিনাইদহে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৩:২৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৩:২৮

ঝিনাইদহে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর হারুন-উর-রশিদ আসকারী।

তিনি বলেন, ‘নজরুল ছিলেন একজন বিস্ময়কর বাঙালি প্রতিভা। মাত্র ২৩ বছরেই তিনি বিপুল প্রতিভার দৃষ্টান্ত রেখেছেন। তিনি ছিলেন অকুতোভয় ও দ্রোহী কবি। তিনি ছিলেন মানবতাবাদী ও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’ তিনি নজরুলকে মননে গ্রহণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা।

ঝিনাইদহে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

এসময় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের সচিব মো. আব্দুর রহিম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার থেকে শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে সোমবার (২৭ জানুয়ারি)।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে কবির গান পরিবেশন, আলোচনা সভা ও তার জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী