সরকারিভাবে হজে যাওয়া সহজ ও নিরাপদ: ধর্ম প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৮:০৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৯:১৫

মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী দালালদের খপ্পরে পড়ে প্রতারিত না হয়ে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, ‘সরকারিভাবে হজে যাওয়ার প্রক্রিয়া সহজ ও নিরাপদ। সরকারি পর্যায়ে কোনও দালাল থাকে না। খাওয়া-দাওয়ার কষ্ট নেই। টাকা একটু বেশি লাগে।’

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক এবং ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় গেলে কোনও ধরনের সমস্যা হওয়ার সুযোগ নেই। সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যান তারা ভালোভাবে হজ পালন করতে পারেন। আর যারা বেসরকারি ব্যবস্থাপনায় যান তারা অত্যন্ত কষ্টের সঙ্গে কাঁদতে কাঁদতে দেশে ফেরেন।’

এ বছর সারা দেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজারেরও বেশি হজযাত্রী পাঠানো হবে বলে তিনি জানান।

সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ জাকাতের টাকায় পরিচালিত সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারী নয় জন প্রশিক্ষণার্থীকে নয়টি সেলাই মেশিন এবং মসজিদভিত্তিক বিভিন্ন পাঠাগারে ১৪টি আলমারি প্রদান করেন।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুজ্জামান সিকদার, গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মো. মাস-উ-দুল হক, কাজুলিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম