পায়ুপথে বাতাস ঢুকিয়ে কারখানা শ্রমিককে হত্যাচেষ্টার অভিযোগ

ফেনী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ২৩:৪৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০০:০৬

হাসপাতালে গুরুতর আহত মো. মামুন ফেনীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে মো. মামুন (২০) নামে এক কারখানা শ্রমিককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে দক্ষিণ ফেনী সদরের কাশিমপুর একটি ফুড কারখানায় এই ঘটনা ঘটে। ফেনী জেনারেল হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় মামুনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই কারখানায় অভিযুক্ত কর্মচারী দেলোয়ার হোসেনকে আটক করেছে।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্টার লাইন ফুড প্রোডাক্টস লি. নামে ওই কারখানার কর্মচারী দেলোয়ার আরেক কর্মচারী মামুনকে মেশিন দিয়ে পায়ুপথে বাতাস দেয়। এতে মামুনের গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত দেলোয়ার নিজেই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।’

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,  ‘পায়ুপথে পেশারে বাতাস দেওয়ার কারণে মামুনের পেটের ভেতরের রেকটম ছিঁড়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী