শিশুকে ধর্ষণের পর হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড

রাজশাহী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ১৭:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:২৬

রাজশাহী রাজশাহীতে এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর) গোলাম কুদ্দুস রুহুল।

দণ্ডিত আসামিরা হলো রাজশাহী নগরীর শাহমখদুম থানার পাকুড়িয়া উত্তরপাড়া এলাকার মানু মণ্ডলের ছেলে সাইদুর ওরফে গ্যাট (৪২) এবং একই এলাকার মো. হাসেনের ছেলে মো. রানা (৩০)। মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ আগস্ট শাহমখদুম থানার মাঝিপাড়া এলাকার স্বপ্না খাতুন বেলি (১০) নামের এক শিশুকে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা। পরে শিশুটিকে গলা টিপে হত্যার পর লাশ পরিত্যক্ত একটি কবরস্থানে ফেলে রাখে। এ ঘটনায় স্বপ্নার বাবা সিদ্দিক আলী বাদী হয়ে থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এর রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। রায় ঘোষণার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এসময় তারা কান্নাকাটি করছিল।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোজাফফর হোসেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী রইসুল ইসলাম ও আবু বাক্কার।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের