গাইবান্ধা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ২৩:৩৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২৩:৫৭

গাইবান্ধা জেলা কারাগার গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি সোমবার রাতে কারাগারে হঠাৎই শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার আবু নূর মোহাম্মদ।

মারা যাওয়া আসামির নাম মোস্তাফিজুর রহমান লাবলু (৩৮)। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতি গ্রামে। মাদক মামলার ছয় মাসের সাজা পেয়ে তিনি তিন মাস যাবৎ ওই কারাগারে ছিলেন।

জেল সুপার জানান, সোমবার রাতে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে লাবলুকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। পরে ময়নাতদন্ত সম্পন্নের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, লাবলু গত তিন মাস ধরে কারাগারে ছিলেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম