দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো মুক্তিযোদ্ধার ঘরসহ লাখ টাকার সম্পদ

বগুড়া প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১৯:৪৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৮

বগুড়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা বগুড়ার সোনাতলায় পূর্ব শত্রুতার জেরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার দাউদপুর মিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে শ্যালো মেশিনসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে অন্তত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ বিষয়ে বুধবার (২৯ জানুয়ারি) সোনাতলা থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার নাম সৈয়দ নুরুল ইসলাম। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের দাউদপুর মিয়া বাড়ি এলাকার মৃত সৈয়দ হবিবর রহমানের ছেলে।

অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মুক্তিযোদ্ধার নাম সৈয়দ নুরুল ইসলামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি ঘর, শ্যালো মেশিন, মেশিনের যন্ত্রাংশ, ভ্যানগাড়িসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়।

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জানান, বসতবাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে থানায় বুধবার অভিযোগ করা হয়েছে।

সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের