মোবাইল ফোনে জুয়া খেলার অভিযোগে ৯ জনের জেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ০৯:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১০:৩১

মোবাইল ফোনে জুয়া খেলার অভিযোগে ৯ জনের জেল

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জন ডিজিটাল জুয়ারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে এক মাস ও বাকি আট জনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবিএম মশিউজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল উপায়ে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করে। পরে ৯ জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। এসময় দোষ স্বীকার করায় জুয়ারিদের দণ্ড ঘোষণা করেন বিচারক।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন