ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ২২:৪১আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২২:৪১

ইউক্রেনের হামলায় রাশিয়ান নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। পুতিন গত ফেব্রুয়ারিতে ক্রেমলিনে তাকে একটি শীর্ষ সামরিক সম্মাননা প্রদান করেন এবং মার্চে নৌবাহিনীর শীর্ষ পদে নিয়োগ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার তিনি ইউক্রেন-সংলগ্ন কুরস্ক অঞ্চলের এক সীমান্ত জেলায় ‘যুদ্ধ পরিচালনার সময়’ নিহত হন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

রাশিয়ান ও ইউক্রেনীয় কয়েকটি অনানুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেল জানায়, যুক্তরাষ্ট্র নির্মিত হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন কুরস্কে একটি রুশ কমান্ড পোস্টে হামলা চালালে গুদকভসহ একাধিক কর্মকর্তা ও সেনা নিহত হন।

রয়টার্স স্বাধীনভাবে গুদকভের মৃত্যুর সঠিক কারণ বা তিনি কুরস্কে কী করছিলেন তা যাচাই করতে পারেনি। তার বয়স হয়েছিল ৪২ বছর। তার ডাকনাম ছিল ‘ভাইকিং’।

রাশিয়ার কয়েকজন সামরিক ব্লগার দাবি করেন, তিনি ইউক্রেন-সংলগ্ন সুমি অঞ্চলে রুশ মেরিন বাহিনীর অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন গুদকভ। তিনি নৌবাহিনীর উপকূলীয় রকেট ও আর্টিলারি বাহিনী এবং সমস্ত মেরিন ইউনিটের দায়িত্বে ছিলেন।

যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ১০ জন শীর্ষ রুশ কমান্ডার ইউক্রেনের হাতে নিহত বা আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন।

ইউক্রেনের পক্ষ থেকে গুদকভের মৃত্যু নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের ভ্লাদিভস্তক শহরে অবস্থিত প্যাসিফিক ফ্লিটের ঘাঁটিতে গুদকভের একটি প্রতিকৃতির সামনে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। শহরের একটি প্রদর্শনীতে তাকে রাশিয়ার বীর অফিসার হিসেবে সম্মান জানানো হয়েছে।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী