বড়পুকুরিয়া কয়লা খনিতে পাঁচ চীনা কর্মকর্তা ‘আইসোলেশনে’

দিনাজপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ২০:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:৪১

বড়পুকুরিয়া কয়লা খনি (ছবি: প্রতিনিধি) দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে সম্প্রীতি চীন থেকে আসা পাঁচ চীনা কর্মকর্তাকে খনির ভেতরের হাসপাতালে বিচ্ছিন্ন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে বা আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।

সিভিল সার্জন জানান, ‘কয়েকদিন আগে চীন থেকে আসা পাঁচ চীনা কর্মকর্তাকে কয়লা খনির অভ্যন্তরের হাসপাতালে রাখা হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন। সংশ্লিষ্টরা বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে চিঠির মাধ্যমে জানিয়েছেন। প্রয়োজন হলে এখান থেকে চিকিৎসক পাঠানো হবে। তবে তাদের মধ্যে এখনও করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। যেহেতু করোনা ভাইরাস কারও শরীরে প্রবেশ করলে ১৪ দিন পর লক্ষণ বোঝা যায় তাই আগামী ১৪ দিন পর্যন্ত তাদের এই পর্যবেক্ষণে রাখা হবে। এর মধ্যে লক্ষণ দেখা দিলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের।’

জানা গেছে, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসি’র অধীনে চীনের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তবে তারা সম্পূর্ণ ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে হওয়ায় তাদের ছুটিসহ যাবতীয় বিষয় দেখাশোনা করে ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসি। গত ২০ জানুয়ারি চীন থেকে পাঁচ জন কর্মকর্তা বড়পুকুরিয়া কয়লা খনিতে আসলে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় এই ঠিকাদারী প্রতিষ্ঠান। সেই হিসেবেই তাদের খনি অভ্যন্তরের হাসপাতালে বিচ্ছিন্ন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম জানান, ‘এই খনিতে প্রায় পাঁচ শতাধিক চীনা কাজ করছেন। তবে তারা ছুটিতে গেলে বা ফেরত আসলে খনি কর্তৃপক্ষকে অবগত করা হয় না। তাই বিষয়টি আমার জানা নেই।’

আরও পড়ুন- 

ছুটিতে যাওয়া চীনা শ্রমিকদের পায়রা বিদ্যুৎকেন্দ্রে ফিরতে হবে স্বাস্থ্য পরীক্ষা করে

পদ্মা সেতুর চীনা কর্মীদের দেশে আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম