সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে থানায় অবস্থান

বগুড়া প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২০, ১১:৫৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১২:০১

বগুড়া

বগুড়ায় তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যাসহ এক ডজন মামলার আসামি জুয়েলকে (৩৫) গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে সদর থানায় অবস্থান নেন বিপুল সংখ্যক নারী-পুরুষ। পরে পুলিশ তাকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসীরা ফিরে যান। এছাড়াও হুমকির অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল ইসলাম স্বপন রাতেই তার বিরুদ্ধে জিডি করেছেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগে জানা গেছে, বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের দাসপাড়ার মনোরঞ্জন কালিপদ দাসের ছেলে জুয়েল দাস ওরফে হাড়ি জুয়েল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা রেক্কাত হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে দাসপাড়া গোধুলী স্নিগ্ধা ক্লাবের উদ্যোগে স্বরস্বতী পূজা চলছিল। এ সময় মদ্যপ জুয়েল সেখানে নারীদের ওপর আক্রমণ করে। অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানির চেষ্টা করে। সেখানে উপস্থিত সবাইকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দেয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জানান, ২-৩ দিন আগে সদর থানা পুলিশ জুয়েলের ভাই সম্রাটকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করে। জুয়েলের সন্দেহ- সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল ইসলাম স্বপন তার ভাইকে ধরিয়ে দিয়েছে। এ কারণে সে স্বপনের ওপরও হামলা চালায়। পূজা মণ্ডপে নারীসহ ও স্বপনের ওপর হামলার প্রতিবাদে শতাধিক নারী-পুরুষ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর থানায় এসে অবস্থান নেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, জুয়েলের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা রেক্কাত হত্যাসহ অন্তত ১২টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় সে কয়েকবার গ্রেফতারও হয়েছিল। সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে। তার ভাই সম্রাটকে ছিনতাইয়ের অভিযোগ গ্রেফতার করায় সে ক্ষিপ্ত হয়ে পূজা মণ্ডপে জনগণের উপর চড়াও হয়েছিল। জুয়েলকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের