‘আরও ৩০ হাজার টন পেঁয়াজ আসবে, টিসিবিতে বিক্রি হবে সারা বছর’

রংপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২০, ১৫:৫১আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৬:০৫

রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যাতে বৃদ্ধি না পায় সেজন্য কঠোর অবস্থান নিয়েছে সরকার। আবারও ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ২/১ দিনের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। মূল্য যাতে বৃদ্ধি না পায় সে জন্য সারা বছর টিসিবির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।’

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর শালবন এলাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মুনাফালোভি সিন্ডিকেট চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর নজরদারি নেওয়া হয়েছে। যারাই এ ধরনের অশুভ তৎপরতায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবার রমজান উপলক্ষে ৩০ হাজার মেট্রিক টন তেল, বিপুল পরিমাণ ছোলা আর চিনি আমদানি করা হবে। এসব সামগ্রী রমজান শুরুর ১৫ দিন আগে দেশে চলে আসবে। ফলে কোনও সমস্যা হবে না।’ 

চীনসহ বিশ্বের কয়েকটি দেশে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের দেশে যাতে এ রোগ ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। চীনে আমাদের দেশের যে সব নাগরিক অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে আনাসহ অন্যান্য সব কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে