আলোকসজ্জা দেখতে গিয়ে দুর্ঘটনা: আহত আরেকজনের মৃত্যু সিঙ্গাপুরে

যশোর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫২

কেএম শাহাব হৃদয় গত ১৭ জানুয়ারি রাতে যশোর শহরের শহীদ মসিয়ূর রহমান সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত কেএম শাহাব হৃদয় (২৮) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা গেছেন। হৃদয়ের মামা মহব্বত হোসেন টুটুল সন্ধ্যায় এ প্রতিনিধিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হলো।

মহব্বত হোসেন টুটুল বলেন, দুর্ঘটনায় হৃদয়ের স্পাইনাল কর্ডের ছয় জায়গায় ভেঙে যায়। তার ফুসফুসেও মারাত্মক আঘাত লাগে। উন্নত চিকিৎসার জন্যে তাকে ২৪ জানুয়ারি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে পাঠানো হয়। বাংলাদেশি সময় আজ সকাল ৮টার দিকে হৃদয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কাল মঙ্গলবার বিকালের ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে।

নিহত হৃদয় যশোর শহরের লোনঅফিসপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি গভীররাতে যশোর শহরের শহীদ মসিয়ূর রহমান সড়কে ওই প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের তিন নারী নিহত হন। নিহতরা হলেন যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ এলাকার ইয়াসিন আলীর মেয়ে তানজিলা ইয়াসমিন (২৮),ডা. তনিমা ইয়াসমিন পিয়াসা (২৫) ও পিয়াসার খালাত ভাই আরএন রোড এলাকার মঞ্জুর হোসেনের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথী (২৬)। আহত হন পিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি (২৮), আফরোজা তাবাসসুম তিথীর মেয়ে মানিজুর (৩), শাহিন হোসেন (২৩) ও হৃদয় (২৮)। তারা সবাই পিয়াসার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আগে বিয়ে বাড়ির আলোকসজ্জা দেখতে বের হয়েছিলেন।  

মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি। তিনি পুলিশের কাছে এ বিষয়ে স্বীকারোক্তিও দিয়েছেন। 

আরও পড়ুন- আলোকসজ্জা দেখতে বের হয়ে লাশ হলেন একই পরিবারের তিন নারী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের