পিরোজপুরে ৫৭ চীনা নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা

পিরোজপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২

চীনা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের পিরোজপুরের বেকুটিয়ায় কঁচা নদীর ওপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজে নিয়োজিত ৫৭ জন চীনা নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্ত রাখতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ ডাক্তারি পরীক্ষা করা হয়। উল্লেখ্য, চায়না রেলওয়ে ১৭ ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড নামে চাইনিজ একটি প্রতিষ্ঠান সেতুর নির্মাণ কাজ করছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দুই জন ডাক্তারের একটি মেডিক্যাল টিম পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় চীনের নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করেন। এ বিষয়ে মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসক ডা. সানজিদা আজাদ সিফা জানান, কুমরিমারায় চায়না ব্যারাকে যারা রয়েছেন তাদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন তথ্য নেই। এছাড়া তাদের মধ্যে অসুস্থ নেই কেউ। করোনা ভাইরাস সংক্রমণের সময় কেউ এই স্থান থেকে চীনে যাননি এবং কেউ চীন থেকে আসেননি।
মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসক ডা. তারিক আজিজুল্লাহ জানান, সিভিল সার্জনের নির্দেশে পিরোজপুরে অবস্থানরত চীনা নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের তেমন কোনও সমস্যা নেই। তাদের নিয়মিত চলাফেরার জন্য মাক্স ব্যবহারসহ করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষায় বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত এমন কোনও লক্ষণ দেখা দিলে জেলা হাসপাতালে তাদের জন্য আলাদা বিভাগ খোলা হবে বলেও জানানো হয়েছে।
বেকুটিয়া সেতু নির্মাণের প্রজেক্ট কো-অর্ডিনেটর ওয়াং চেঙ্ক উইং জানান, এখানে যারা রয়েছেন তারা ডিসেম্বর মাস থেকে কাজ করছেন। এখান থেকে কেউ চীনে যায়নি এবং কেউ নতুন করে আসেনি।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান