চট্টগ্রাম নগরীকে মাদক-সন্ত্রাস-দুর্নীতি মুক্ত রাখবো: মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

শপথ বাক্য পাঠ করাচ্ছেন আ জ ম নাছির উদ্দীন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে লাখো নারী-পুরুষকে শপথবাক্য পাঠ করিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নগরীর লালদীঘি মাঠে এক মহাসমাবেশে শপথবাক্য পাঠ করান তিনি। এ সময় মেয়র বলেন, ‘নতুন প্রজন্মকে সব ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও যৌতুক থেকে রক্ষা করতে হবে। আমরা শপথ করবো—এগুলো থেকে আমাদের পরিবারকে রক্ষা করবো, এ নগরীকে মুক্ত রাখবো।’

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণের পথে রয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। উন্নত বাংলাদেশের জন্য তিনি রূপকল্প-২০৪১ নির্ধারণ করেছেন। সেই উন্নত বাংলাদেশের জন্য সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।’

সমাবেশে বক্তব্য রাখেন আ জ ম নাছির উদ্দীন সমাবেশে উপস্থিত নারী-পুরুষ শপথ করেন, তারা শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা ধরে রাখতে কোনও অনৈতিক কাজে অংশ নেবেন না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিতে জড়াবেন না। কোনও অজুহাতে মাদকের শরণাপন্ন হবেন না। যৌতুক নেবেন না এবং দেবেন না।’
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে এই মহাসমাবেশের আয়োজন করে সিটি করপোরেশন। কাউন্সিলর এইচ এম সোহেলের সভাপতিত্বে সমাবেশে মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম।
অনুষ্ঠানে আমেনা বেগম বলেন, ‘আপনি কারও মা, কারও ভাই। আপনারা জানেন—আপনাদের সন্তান-ভাই কী করছে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে। সে খারাপ লোকের পাল্লায় পড়লো কিনা। এগুলো দেখার দায়িত্ব আপনাদের। সবাই যদি সচেতন থাকেন, তবে মাদক চট্টগ্রাম শহরে থাকবে না।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী