তরুণরাই ডিজিটাল বাংলাদেশের চালিকাশক্তি: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৬

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ও অন্যরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আজকের তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের চালিকাশক্তি। তাই তরুণ সমাজকে উচ্চশিক্ষায় শিক্ষিত ও দেশপ্রেমে জাগ্রত হতে হবে।’ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরুণের হাট’-এর ১৬ বছর পূর্তি উপলক্ষে ‘তারুণ্যের উৎসব’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এজন্যই বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দিচ্ছে। দেশ এখন উন্নয়নশীল। মানুষের জীবন-যাত্রার মানও উন্নত হয়েছে।’ 

তরুণের হাটের উপদেষ্টা রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ও মৌসুমী, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণিজন ও প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম