২০ বছর নষ্ট না হলে আমেরিকার উন্নয়নের সঙ্গে টক্কর দিতাম: খাদ্যমন্ত্রী (ভিডিও)

নওগাঁ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৪

নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ২০ বছর দেশে কোনও উন্নয়ন হয় নাই। এজন্য আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। যদি ২০ বছর নষ্ট না হতো তাহলে আমরা এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকার উন্নয়নের সঙ্গে টক্কর দিতাম।’

শুক্রবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা চত্বরে প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এবং অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা আর যাবে না, এই দেশ আর পাকিস্তান হবে না।’

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পোরশা কল্যাণ ট্রাস্ট থেকে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দলিত হরিজন সম্প্রদায়ের মাঝে সহায়তা ভাতা প্রদান ও এলজিডি তত্ত্বাবধানে পাঁচ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত অফিস কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম