মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীর ৩ মাসের কারাদণ্ড

হিলি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৭

 দিনাজপুরের হিলিতে মাদক সেবনের দায়ে এক দম্পতিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত ঈমান আলীর ছেলে আব্দুল আলিম (৩৫) ও তার স্ত্রী সুইটি বেগম (৩০)।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুরে হিলির বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় সেখান থেকে মাদক সেবনের অভিযোগে আলিম ও সুইটি বেগম নামের এক দম্পতিকে আটক করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাদের দু’জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা করে জরিমানা করা হয়। পরে পুলিশ তাদের দিনাজপুর কারাগারে পাঠায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি