আগুনে পুড়ে গেলো তিন মোবাইল ফোনের দোকান

রাজশাহী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৯

মোবাইল ফোনের দোকানে আগুন  রাজশাহী নগরীর অলকার মোড়ে তিনটি মোবাইল ফোনের দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা গেছে, রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে অলকার মোড় এলাকার রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের পাশে তিনটি মোবাইলের দোকানের মধ্যে ভিভো, মটোরোলা ও অন্য একটি মোবাইল ফোন বিক্রির দোকানে অগুন লাগে। এতে দোকানের ভেতরের বেশ কিছু মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সাহেববাজার ও নিউমার্কেট সড়কজুড়ে প্রচুর মানুষ ভিড় করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সড়কের এক পাশ মানুষের দখলে। এ কারণে অন্য সড়কটি বন্ধ হয়ে যায়। ফলে যানজট সৃষ্টি হয়।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ভারপ্রাপ্ত আবদুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী