এলাকাবাসীর প্রতিরোধে বন্ধ হলো নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ

ঝিনাইদহ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৩

নির্মাণকাজে ব্যবহৃত নিম্নমানের ইট ঝিনাইদহের কালীগঞ্জে ২৬ লাখ টাকার সলিং রাস্তা নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।
অভিযোগে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের বড় ডাউটি থেকে নাকোবাড়িয়া অভিমুখে এই রাস্তা নির্মাণকাজ শুরু হয়। কাজটির তদারকির করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। হেরিং বোন বন্ড (এইচ বিবি) প্রকল্পের আওতায় ৫০০ মিটার দীর্ঘ এই পাকা রাস্তা নির্মাণে ২৬ লাখ ৬ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। এই কাজ ১নং ইট দিয়ে করার কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। এ কারণে এলাকাবাসী গত ৯ ফেব্রুয়ারি নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরে ঠিকাদার আবারও নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করে। এ সময় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ১০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ হেল আল মাসুদ বলেন, ‘কিছু ২ নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছিল। কাজটি আমরা বন্ধ রেখেছি। ইট পরিবর্তন করে এক নম্বর ইট যাওয়ার পর আমরা কাজ শুরু করবো।’ কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে– এ প্রশ্নের জবাবে তিনি জানান, ঝিনাইদহের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। তিনি ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম বলতে পারেননি।

উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, ‘ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়াসহ কাজের মান ভালো করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপ-প্রকল্প পরিচালক জিয়াউর রহমান খান জানান, এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কোনও ভাবেই দুই নম্বর ইট দিয়ে রাস্তা করতে দেওয়া হবে না। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে