এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টা, শিক্ষকসহ ৪ জনের জেল

নড়াইল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১২

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টা, শিক্ষকসহ ৪ জনের জেল

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহের চেষ্টার দায়ে একজন শিক্ষকসহ চারজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম এই আদেশ দেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, দণ্ডপ্রাপ্তদের নড়াইল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম বলেন, ‘অভিযুক্তদের কাছে গণিতের যে প্রশ্ন পাওয়া গেছে, তা প্রিন্ট করা কপি। ধারণা করা হচ্ছে, পরীক্ষার হল থেকে মোবাইল ফোনের মাধ্যমে কে বা কারা এই প্রশ্ন কম্পিউটারের দোকানে পাঠিয়েছিল। পরে তা সমাধান করে কেন্দ্রে পাঠানোর চেষ্টা চলছিল।’

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসির সাধারণ গণিত পরীক্ষা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রের কাছে বড়দিয়া বাজারের অমিতের ফটোস্ট্যাট ও কম্পিউটারের দোকান থেকে গণিত প্রশ্নের উত্তরপত্র তৈরি করা হয়। পরে তা পরীক্ষার হলে সরবরাহের চেষ্টাকালে পরীক্ষায় বিঘ্ন সৃষ্টির অপরাধে উপজেলার নড়াগাতী থানার তালবাড়ীয়া গ্রামের অমিত দাসের ছেলে অসিত দাস (২৫), মণ্টু দাসের ছেলে স্বরজিৎ দাস (২৩), খাশিয়াল গ্রামের আকমান বিশ্বাসের ছেলে বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. আশিকুজ্জামান (৩৪) ও পাটনা গ্রামের সাধন চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তীকে (২৪) হাতেনাতে আটক করা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় নড়াগাতীর ডুমুরিয়া গ্রামের সজীব শেখ (২৫) নামে এক যুবককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে