আদালত চাইলে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন: আইজিপি

বরিশাল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০০

বরিশালে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘সাগর-রুনির হত্যা মামলার অগ্রগতির জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এর রহস্য উদঘাটনের জন্য কাজ করছে র‍্যাব। তথ্য যাচাই-বাছাইয়ের কারণেই সময় বেশি লাগছে। আদালত চাইলে অবশ্যই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হবে। সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে আমরা কোনও ধরনের চাপে নেই।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালে পুলিশ লাইন্সে বরিশাল জেলা পুলিশের ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অফিস ও গৌরনদী উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পরিসংখ্যানের দিক থেকে দেশে ধর্ষণ বেড়েছে। তবে ধর্ষণের ঘটনা পেলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেই। সাম্প্রতিককালে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। তবে ধর্ষণ রোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।’

এসময় বরিশালের ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এবং বিভাগের ছয় জেলার ছয় পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের