ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ায় হামলা

মাদারীপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৫

শিক্ষার্থীদের হামলার পরের দৃশ্য

মাদারীপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে না দেওয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা। এসময় আহত হয়েছে অন্তত পাঁচ জন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শিবচর উপজেলায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে শিবচর উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউটের গণিত পরীক্ষায় ক্যালকুটের নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে চায় কয়েকজন পরীক্ষার্থী। এতে বাধা দেন পরীক্ষা কেন্দ্রে থাকা দায়িত্বরত শিক্ষকরা। পরীক্ষা শেষে সব শিক্ষার্থী এর প্রতিবাদ জানিয়ে বাড়িতে চলে যায়। বুধবার সকালে আইসিটি পরীক্ষা শেষে শিক্ষকদের বিচারের দাবিতে আন্দোলনে নামে পরীক্ষার্থীরা। এসময় তারা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে নন্দকুমার মডেল ইনস্টিটিউটে হামলা চালিয়ে বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে তারা। পরে পাশের ফজিলাতুনেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় আহত হয় অন্তত ৫ শিক্ষার্থী। পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বিদ্যালয়ে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় শিবচর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়রসহ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম