প্রেমিকার কবরে গিয়ে আত্মহত্যা!

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:০১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:২১

গোপালগঞ্জ গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমিকার মৃত্যুর শোক সইতে না পেরে তার কবরের পাশে গিয়ে বিষপান করে প্রেমিকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মরিয়ম শিকদারের (১৫) মৃত্যুর ১১ দিন পর সোহাগ মল্লিকের (১৮) মৃত্যু হলো বলে জানান এলাকাবাসী। মুকসুদপুর উপজেলার কলিগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ একই গ্রামের পরান মল্লিকের ছেলে। পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কলিগ্রামের সোহাগ মল্লিকের সঙ্গে একই এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বী শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রেমে বাধ সাধে পরিবারের লোকজন। এ ঘটনার জের ধরে গত ১ ফেব্রুয়ারি মরিয়ম বিষপানে আত্মহত্যা করে। এই শোক সহ্য করতে পারেনি সোহাগ। ১০ ফেব্রুয়ারি সোমবার রাতে সে মরিয়মের কবরের পাশে গিয়ে বিষপান করে।

পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম