হবিগঞ্জে রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫১

গুঁড়িয়ে দেওয়া অবৈধ স্থাপনা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথভাবে এ উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম ও হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
স্থানীয়রা জানান, রেলওয়ের কোটি কোটি টাকার সম্পত্তি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে রেখেছে স্থানীয় কিছু প্রভাবশালী। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক দোকানপাট ও বাড়ি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, শুধু রেলওয়ে জংশন এলাকায় দেড় হাজারেরও বেশি অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সব স্থাপনাই গুঁড়িয়ে দেওয়া হবে।

এর আগে চিহ্নিত করার পর সবাইকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে রেলওয়ে কর্তৃপক্ষ মাইকিং করে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের