ভারত সীমান্তে ইলিশ রেখে পালিয়ে গেলো পাচারকারীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫২

ব্রাহ্মণবাড়িয়ায় জব্দ করা ইলিশ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কোম্পানি সদরের বাউতলা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে ৯০ পিস ইলিশ জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইলিশগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া কোম্পানি সদরের বিজিবি সদস্যরা ৯০ পিস ইলিশ আটক করে। ইলিশগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বাউতলা সীমান্তে জড়ো করা হয়েছিল। বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। তবে বিজিবির অভিযানের আগে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃত ইলিশগুলো উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এই তথ্য নিশ্চিত করেছেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে