পঞ্চগড়ে আ.লীগের সম্মেলন এপ্রিলে

পঞ্চগড় প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০১

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী ১২ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগ, ৪ এপ্রিল আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তেঁতুলিয়া উপজেলায় আওয়ামী লীগের দুটি সম্মেলনে গঠিত দুই কমিটির তালিকা নিয়ে সমন্বয় করা হবে। শুক্রবার রাতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনও বৈঠকে উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এসব তথ্য নিশ্চিত করে জানান, রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাকে (আনোয়ার সাদাত সম্রাট) সদস্য সচিব করে ৭১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সভায় খাদ্য, মঞ্চ, প্রচার, অভ্যর্থনাসহ বেশ কিছু উপকমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতের বৈঠকে রেলপথমন্ত্রী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিব বর্ষ উদযাপনে জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন। সভা সমাবেশের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানান তিনি।

সভায় জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন। সভায় মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন কর্ম পরিকল্পনা ও সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত হয়।  

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম