রাজনৈতিক নেতাদের মূল্যায়ন করে না পুলিশ: ড. আনোয়ার হোসেন

নেত্রকোনা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৬

রাজনৈতিক নেতাদের মূল্যায়ন করে না পুলিশ: ড. আনোয়ার হোসেন

পুলিশ এখন রাজনৈতিক নেতাদের মূলায়ন করে না বলে মন্তব্য করেছেন জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসে। তিনি বলেন, ‘দেশের সব জয়গায় দুর্নীতি প্রবেশ করেছে। পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাই দেশ এগিয়ে যাচ্ছে না। নির্বাচনের ভোট এখন পুলিশ দেয়, আর সেটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় বলেই পুলিশ আজ রাজনৈতিক নেতাদের মূল্যায়ন করে না।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা জাসদ এর কাউন্সিলে তিনি এসব কথা বলেন।   

জেলা জাসদ সভাপতি নির্মল কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকন্দের সঞ্চলনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, অ্যাডভোকেট সাদির হোসেন, কেন্দ্রীয় নেতা মুখলেছুর রহমান মুক্তাদির। এছাড়াও শরিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার।

কাউন্সিল শেষে পরে দলীয় নেতা কর্মীদের সামনে নির্মল কুমার দাসকে সভাপতি ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকন্দের নাম ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার হোসেন আরও বলেন, ‘দেশের মানুষ এখন আর কোনও নির্বাচনকে বিশ্বাস করে না। কারণ এই দেশে এখন আর স্বচ্ছ নিবার্চন করতে পারে না কমিশন। নিবার্চন কমিশনের প্রতি মানুষের আস্থা অনেক কম। সে কারণেই নির্বাচনকে বিশ্বাস করে না কেউ।’

তিনি আরও বলেন, ‘এখন আওয়ামী লীগের মধ্যে জাতির পিতার আর্দশ নেই। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বঙ্গবন্ধুর আর্দশ একমাত্র একটি রাজনৈতিক দল ধরে রেখেছে- সেটি হলো জাসদ।’ তাই দেশের সব মানুষকে জাসদের পতাকা তলে আসার আহ্বান জানান তিনি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি