জাতীয় পার্টি ছাড়লেন এম.এম নিয়াজ উদ্দিন

গাজীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৯

জাতীয় পার্টি ছাড়লেন এম.এম নিয়াজ উদ্দিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব এম.এম নিয়াজ উদ্দিন দলটির সব ধরনের দায়িত্ব ছেড়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের সেন্ট্রাল পাবলিক কলেজ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে এম.এম নিয়াজ উদ্দিন বলেন, গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। ২০১৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করি।

তিনি আরও বলেন, বর্তমানে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকসহ বিভিন্ন কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি স্বেচ্ছায় রাজনৈতিক কর্মকাণ্ড, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, সাধারণ সদস্য ও পার্টি থেকে পদত্যাগ করলাম।

শনিবার এ পদত্যাগপত্র পার্টির চেয়ারম্যানের কাছে পৌঁছানো হয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম