পাসপোর্টে আঙ্গুলের ছাপ দিতে গিয়ে ধরা পড়লো রোহিঙ্গা

পিরোজপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:২২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৪

পাসপোর্টে আঙ্গুলের ছাপ দিতে গিয়ে ধরা পড়লো রোহিঙ্গা

পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে মো. জামাল (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) পিরোজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক  হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামাল পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করে। এজন্য রবিবার ফিঙ্গার প্রিন্ট দিতে যায় সে। এসময় জানা যায় জামাল মিয়ানমারের নাগরিক। এরপর সে ফিঙ্গার প্রিন্ট না দিয়ে ভাণ্ডারিয়ায় চলে যায়। পাসপোর্টের আবেদনে জামাল তার বাবার নাম মো. মিজান সিকদার, মায়ের নাম শাহিনুর বেগম, সাং ভাণ্ডারিয়া ২নং ওয়ার্ড লিখেছে। জিঙ্গাসাবাদে জামাল নিজেকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে। সে জানায়- তার পিতার প্রকৃত নাম আমির হোসাইন, মায়ের নাম বেলুয়া বেগম, সাং রাম্যখালী থানা ডেমিনা জেলা রাখাইন (আরাকান)।

পরিদর্শক হাচনাইন পারভেজ আরও  জানান, জামাল তার আরও দুই ভাই  আবু তৈয়ব ও আবু হায়াত এবং তিন বোন রুখাইয়া, জামালিডা, সোমাকে নিয়ে ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। এরপর তারা কক্সবাজারের বালুখালী ক্যাম্পে আশ্রয় নেয়।

আটক জামালের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম